চট্টগ্রাম ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিবচরে ঘরের বাইরে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার

শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মানসিক ভারসাম্যহীন কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

গোলাম মওলা
  • আপডেট সময় : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম মওলা |
মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত কিশোরীর নাম হালিমা খাতুন (১২)। স্থানীয় বাসিন্দা ও তার মামার ভাষ্য অনুযায়ী, হালিমা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল। সে তার মা কাকলি বেগমের সঙ্গে শিবচর পৌর এলাকার লিটন মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করত। তাদের স্থায়ী ঠিকানা শিবচর উপজেলার সাড়ে এগারো রশি গ্রাম।

পরিবার সূত্রে জানা যায়, হালিমার বাবা হানিফ খান প্রায় পাঁচ বছর আগে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে কাকলি বেগম বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে সংসার চালিয়ে আসছিলেন। তিন বোনের মধ্যে হালিমা ছিল সবার বড়।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরের দিকে কয়েকজন শিশু হালিমাকে ঘরের বাইরে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে বিষয়টি জানায়। পরে প্রতিবেশীরা ছুটে এসে তার মরদেহ দেখতে পান।

নিহত কিশোরীর মামা জানান, তাদের পরিবারের সঙ্গে কারো কোনো বিরোধ বা শত্রুতা নেই। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবচরে ঘরের বাইরে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার

শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মানসিক ভারসাম্যহীন কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬