চট্টগ্রাম ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচিতে মুখরিত রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণ

রাউজান সরকারি কলেজে বাণী অর্চনা পরিষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ১০:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ |
রাউজান, চট্টগ্রামঃ

চট্টগ্রামের রাউজান সরকারি কলেজে বাণী অর্চনা পরিষদের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিদ্যাদেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র এই পূজা উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান।

শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত অরুণ পালিত (বাসু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সাজেদুল ইসলাম (পলাশ), উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমান সুমন দাশগুপ্ত, সহ-সাধারণ সম্পাদক শ্রীযুক্ত টিপু দে ও হিমাদ্রি পাল ইমন, সাংগঠনিক সম্পাদক শ্রীমান দাশ (শুভ) ও বাপ্পা কুমার দাশ এবং সহ-সাংগঠনিক সম্পাদক শ্রীমান পাবেল চৌধুরী।

এছাড়াও রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পক্ষ থেকে অমর কৃষ্ণ দাশ গুপ্ত, শ্রীমান দাশ (শুভ), সাগর দাশগুপ্ত (বাবু), উৎসব মজুমদার, অনিক দাশ (শুভ) ও রুবেল মজুমদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাণী অর্চনা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সৌরভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক পার্থ দে, অর্থ সম্পাদক অন্তর মজুমদার, সহ-অর্থ সম্পাদক অভিষেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক বিজয় দে, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় বিশ্বাস ও চৈত্রীকা দে, সাংস্কৃতিক সম্পাদক তীর্থ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক প্রীতম বিশ্বাস ও ঋতু দে, প্রচার সম্পাদক কিশোর দে, সহ-প্রচার সম্পাদক দীপঙ্কর দেবনাথ, নিলয় ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক সনাতনী ছাত্র-ছাত্রী ও ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা উৎসবের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে।

উল্লেখ্য, রাউজান উপজেলায় ২৫০টিরও বেশি স্থানে বিদ্যাদেবী সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচিতে মুখরিত রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণ

রাউজান সরকারি কলেজে বাণী অর্চনা পরিষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬