চট্টগ্রাম ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

গণভোট প্রচারণা জোরদারে নোয়াখালীর বিভিন্ন আসনে এনসিপির এম্বাসেডর ঘোষণা

নোয়াখালী-৪ আসনে এনসিপির এম্বাসেডর হিসেবে এডভোকেট মোঃ ফারুক মনোনীত

মোঃ সামছু উদ্দিন লিটন
  • আপডেট সময় : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সামছু উদ্দিন লিটন |
নোয়াখালী সংবাদদাতাঃ

গণভোটের প্রচারণা জোরদার করতে দেশের ২৩৮টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী (এম্বাসেডর) ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে নোয়াখালীর বিভিন্ন আসনেও এম্বাসেডর মনোনয়ন দেওয়া হয়েছে।

নোয়াখালীর চারটি আসনের মধ্যে নোয়াখালী-১ (চাটখিল) আসনে ব্যারিস্টার ওমর ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে এডভোকেট রফিকুল ইসলাম প্রিন্স, নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ ফারুক এবং নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক নফিউল ইসলামকে দলীয় প্রার্থী (এম্বাসেডর) হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়াও নোয়াখালীর মোট ছয়টি আসনের মধ্যে বাকি দুইটি আসনে দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির পক্ষ থেকে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকের হয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের প্রচারণা এবং ‘হ্যাঁ’কে জয়যুক্ত করার লক্ষ্যে এনসিপি সারাদেশে সচেতনতা কর্মসূচি ও নানা কার্যক্রম গ্রহণ করবে। তিনি গণমাধ্যমকর্মীদের এসব কার্যক্রম কাভার করে দেশের মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গণভোটকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে নানা ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এসব গুজব মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেই ২৭০টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ২৩৮টি আসনে এম্বাসেডর ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, শনিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এনসিপির নির্বাচনী থিম সং এবং গণভোটের থিম সং প্রকাশ করা হবে। এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণভোট প্রচারণা জোরদারে নোয়াখালীর বিভিন্ন আসনে এনসিপির এম্বাসেডর ঘোষণা

নোয়াখালী-৪ আসনে এনসিপির এম্বাসেডর হিসেবে এডভোকেট মোঃ ফারুক মনোনীত

আপডেট সময় : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬