চট্টগ্রাম ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধর্মীয় শিক্ষা বিস্তারে ১৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা

রাউজানে আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ রাউজান (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ধর্মীয় শিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের সভাপতি ও আবুরখীল কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ ভদন্ত অরুনানন্দ মহাথের। এছাড়া সাধারণ সম্পাদক ও আবুরখীল বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথেরসহ বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও ভিক্ষু সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি অঞ্চল কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান শাখার সহ-সভাপতি কিরণ বিকাশ বড়ুয়াসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরীক্ষা পর্যবেক্ষণে দায়িত্ব পালন করেন আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। আয়োজকরা জানান, পরীক্ষার ফলাফল যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় শিক্ষা বিস্তারে ১৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা

রাউজানে আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে ধর্মীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬