চট্টগ্রাম ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

নির্বাচনী জনসভায় দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার আমিরে জামায়াতের

ক্ষমতায় গেলে বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বড় উন্নয়ন পরিকল্পনার ঘোষণা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের

জুয়েল রানা, বগুড়া
  • আপডেট সময় : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতায় গেলে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণে বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা, শহীদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
শনিবার দুপুরে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিরে জামায়াত।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে জীবনদানকারী শহীদদের স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ, দুর্নীতি, দুঃশাসন ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ। জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়নে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি বলেন, আমরা বিভক্ত বাংলাদেশ চাই না। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। অতীতে যারা ১০ টাকা কেজি চালের লোভ দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করেছিল, তাদের পরিণতি জাতি দেখেছে। এখনো যারা জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
আমিরে জামায়াত আরও বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে আর কেউ সরকারি কোষাগার লুট করতে পারবে না। জনগণের টাকা লুট করে বিদেশে পাচারকারীদের জবাবদিহির আওতায় এনে অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না, সমাজের সর্বস্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, জামায়াত অতীতে কখনো চাঁদাবাজি করেনি, বর্তমানে করে না এবং ভবিষ্যতেও করবে না। আমরা চাঁদাবাজি করবো না, কাউকেও করতে দেবো না।
নারীদের বিষয়ে তিনি বলেন, নারীরা আমাদের মায়ের জাত। তাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যোগ্যতার ভিত্তিতে নারীরাও পুরুষদের পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবেন। নারীদের সম্মানহানির কোনো চেষ্টা বরদাশত করা হবে না।
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না, বরং কর্মসংস্থান সৃষ্টি করে তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চাই।
ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পরে বগুড়া জেলার সাতটি আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান শেরপুরে বগুড়া-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দবিবুর রহমানের পথসভায় অংশ নেন। এর আগে সকালে তিনি গাইবান্ধা থেকে বগুড়ায় এসে মোকামতলা মহিলা কলেজ মাঠে বগুড়া-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের পথসভায় বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনী জনসভায় দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার আমিরে জামায়াতের

ক্ষমতায় গেলে বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বড় উন্নয়ন পরিকল্পনার ঘোষণা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের

আপডেট সময় : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬