জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়
বেতাগী পৌরসভার ৩ নং ওয়ার্ডে দাড়িপাল্লার গণসংযোগ অব্যাহত, ভোটারদের ব্যাপক সাড়া
- আপডেট সময় : ০৭:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

বেতাগী পৌরসভার ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ সুলতান আহমেদ-এর দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই গণসংযোগের মাধ্যমে এলাকার সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
গণসংযোগকালে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা ডাঃ সুলতান আহমেদ-এর রাজনৈতিক দর্শন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য তুলে ধরেন।
এছাড়া স্থানীয় এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় জনগণ দাড়িপাল্লা প্রতীকের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উক্ত গণসংযোগ কার্যক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেতাগী পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, আগামীতেও এই গণসংযোগ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।














