চট্টগ্রাম ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাণী অর্চনা–২০২৬ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আরতি, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শুক্রবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে “বাণী অর্চনা–২০২৬” শীর্ষক বিশেষ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সরস্বতী পূজা কমিটির আহ্বায়ক প্রকাশ চন্দ্র শীল। পূজা কমিটির প্রধান উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ইনচার্জ নুরে আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, সাবেক পোস্টমাস্টার লক্ষণ চন্দ্র দাস, সোনামসজিদের আমদানিকারক দিলীপ কুমার মণ্ডল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, জেলা পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ, ডিবির সাব-ইন্সপেক্টর পলাশ চৌধুরী, মডেল থানার সাব-ইন্সপেক্টর সৌরভ কুমার দত্ত এবং মার্কেন্টাইলস ব্যাংকের ম্যানেজার (অপারেশন) বিপুল কুমার পালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সকালে পূজা শেষে শিক্ষার্থী ও ভক্তরা অঞ্জলি প্রদান করেন এবং প্রসাদ বিতরণ করা হয়। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত আরতি, পুষ্পাঞ্জলি ও দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণ উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

সরস্বতী পূজাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে পূজার আয়োজন করা হয়। এছাড়াও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন পূজা মণ্ডপে বাণী অর্চনা অনুষ্ঠিত হয়।

অনেক স্থানে শিশুদের হাতেখড়ির মাধ্যমে বিদ্যাচর্চার সূচনা করা হয়। পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়। আজ শনিবার ও আগামীকাল রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাণী অর্চনা–২০২৬ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আরতি, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

আপডেট সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬