চট্টগ্রাম ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে ইউজিসির অনুমোদনে বেরোবিতে আসছে দুটি বাস

বেরোবিতে শিক্ষার্থীদের জন্য দুটি বাস ও প্রো-ভিসির জন্য গাড়ি কেনার অনুমোদন দিল ইউজিসি

বেরোবি ক্যাম্পাস প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বেরোবি ক্যাম্পাস প্রতিনিধিঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে শিক্ষার্থীদের জন্য দুটি বড় বাস এবং উপ-উপাচার্যের ব্যবহারের জন্য একটি গাড়ি ক্রয়ের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জাকিরুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে দুটি বড় বাস এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের ব্যবহারের জন্য একটি নতুন গাড়ি নির্ধারিত শর্ত সাপেক্ষে ক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষেই এসব যানবাহন ক্রয় করতে হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদানের পূর্বে গাড়িটি ক্রয় করা যাবে না।
এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে এই অনুমোদন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাস না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ভাড়া করা বাসের মাধ্যমে পরিবহন সেবা চালু রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, সাধারণত বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাস বা গাড়ি ক্রয়ের অনুমোদন দেওয়া হচ্ছে না। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ব্যক্তিগতভাবে এই অনুমোদন দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, খুব শিগগিরই একটি কমিটি গঠন করে বাস ক্রয়ের প্রক্রিয়া শুরু করা হবে। নতুন বাস সংযোজন হলে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে এবং দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে ইউজিসির অনুমোদনে বেরোবিতে আসছে দুটি বাস

বেরোবিতে শিক্ষার্থীদের জন্য দুটি বাস ও প্রো-ভিসির জন্য গাড়ি কেনার অনুমোদন দিল ইউজিসি

আপডেট সময় : ১০:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬