চট্টগ্রাম ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হারাটি ইউনিয়নের কিশামত চোংগাদ্বারা গ্রামে তামাক ক্ষেত ধ্বংস, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ

লালমনিরহাটে ৬০ শতাংশ জমির তামাক উপড়ে ফেলে দখলচেষ্টার অভিযোগ, থানায় মামলা

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ০৭:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় কুমার |
আদিতমারী উপজেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের হারাটি ইউনিয়নের কিশামত চোংগাদ্বারা গ্রামে ৬০ শতাংশ আবাদি জমির তামাক উপড়ে ফেলে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী আসাদুল হাবিব লালমনিরহাট সদর থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মহুবর রহমান ওরফে আব্দুর রহমান, আইয়ুব আলী, মুকুল হোসেন, ছলে উদ্দিন, হাফিজুর রহমান, মোমিনুল, আলম, পনির উদ্দিন, আতিকুল, আজিজুল হক, ফারুক, মেহেদি হাসান, মারুফ হাসান, জিয়াউর রহমান, ফুলবাবু ও মানিক দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে আসাদুল হাবিবের দখলীয় জমি জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছে।

ভুক্তভোগী জানান, গত ২১ জানুয়ারি ২০২৫ তারিখে তামাক ক্ষেত এবং ২৫ এপ্রিল ধান ক্ষেত নষ্ট করা হয়। এসব ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার আপোষের চেষ্টা করা হলেও বিবাদীরা আপোষে রাজি না হয়ে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে আসাদুল হাবিব বিজ্ঞ আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

বর্তমানে উক্ত জমিতে ভার্জিনিয়া ও মতিহার জাতের তামাক আবাদ করা হয়। ঘটনার দিন গত ২০ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে জমিতে প্রবেশ করে প্রায় ৬০ শতাংশ জমির তামাক গাছ উপড়ে ফেলে। এতে আনুমানিক এক লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার সময় আসাদুল হাবিবের ছোট ভাই বাধা দিতে গেলে অভিযুক্তরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে তিনি প্রাণভয়ে সরে গিয়ে বিষয়টি মোবাইল ফোনে জানান। এরপর ভুক্তভোগী ৯৯৯-এ কল করলে পুলিশ তাকে থানায় এসে অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ মতিন বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হারাটি ইউনিয়নের কিশামত চোংগাদ্বারা গ্রামে তামাক ক্ষেত ধ্বংস, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ

লালমনিরহাটে ৬০ শতাংশ জমির তামাক উপড়ে ফেলে দখলচেষ্টার অভিযোগ, থানায় মামলা

আপডেট সময় : ০৭:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬