চট্টগ্রাম ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সুনামগঞ্জ-৫ আসনে পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে জামায়াতের নেতাকর্মীরা

ছাতক ও গোবিন্দগঞ্জে জামায়াত প্রার্থী আবু তাহির আল মাদানীর পক্ষে দাঁড়িপাল্লার প্রচার মিছিল

ফজল উদ্দিন
  • আপডেট সময় : ১০:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফজল উদ্দিন | ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গোবিন্দনগর ফাযিল ডিগ্রি মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানীর সমর্থনে ছাতক ও গোবিন্দগঞ্জে পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদ আসর ছাতক পৌর শহর ও গোবিন্দগঞ্জ এলাকায় এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলগুলো সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৃথক পথসভায় গিয়ে শেষ হয়। একই সময়ে আয়োজিত এসব মিছিলে জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ছাতক পৌর শহরে অনুষ্ঠিত প্রচার মিছিলে সংসদ সদস্য পদপ্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানীর নেতৃত্বে উপস্থিত ছিলেন জামায়াতের সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম, ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ছাতক উপজেলা সেক্রেটারি হাফেজ জাকির হোসেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হেলাল উদ্দিন, শিবির নেতা আফজাল হোসাইন, তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে, গোবিন্দগঞ্জে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদারের নেতৃত্বে অনুষ্ঠিত প্রচার মিছিলে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আবদুল কুদ্দুছ, ছাতক উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল আউয়ালসহ জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

প্রচার মিছিল শেষে অনুষ্ঠিত পৃথক পথসভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনের মানুষ পরিবর্তন চায়। তারা প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সুনামগঞ্জ-৫ আসনে পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে জামায়াতের নেতাকর্মীরা

ছাতক ও গোবিন্দগঞ্জে জামায়াত প্রার্থী আবু তাহির আল মাদানীর পক্ষে দাঁড়িপাল্লার প্রচার মিছিল

আপডেট সময় : ১০:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬