চট্টগ্রাম ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

নির্বাচনী মাঠে বিএনপি নেতার গণসংযোগে বাড়ছে জনআস্থা ও রাজনৈতিক উত্তাপ

ধানের শীষ ঘিরে চকরিয়া-পেকুয়ার গ্রামগঞ্জে জনস্রোত, গণসংযোগে পূর্ণ উদ্যমে সালাহউদ্দিন আহমেদ

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
  • আপডেট সময় : ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবদুল্লাহ (আল-মামুন) | চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীক নিয়ে কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার গ্রামগঞ্জে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জননন্দিত জননেতা আলহাজ সালাহউদ্দিন আহমেদ।

তাঁর এই গণসংযোগকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জনস্রোত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার কোনাখালি এলাকা থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন সালাহউদ্দিন আহমেদ। পরবর্তীতে পর্যায়ক্রমে তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেবেন বলে জানা গেছে।

গণসংযোগকালে তিনি এলাকার প্রবীণ মুরুব্বি, সমাজসেবক, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দীর্ঘদিনের বঞ্চনা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিয়ে জনগণের প্রত্যাশা ও অভিমত উঠে আসে।

স্থানীয় মুরুব্বি ও সাধারণ মানুষের ভাষ্য, হারানো অধিকার পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন রক্ষায় ধানের শীষ প্রতীকই এখন জনগণের শেষ ভরসা।

গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদ বলেন,
“আমি সত্য, ন্যায় ও উন্নয়নের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। জনগণের পাশে থাকা আমার রাজনৈতিক অঙ্গীকার।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে সরাসরি গণসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক সালাহউদ্দিন আহমেদের প্রতি জনআস্থাকে আরও সুদৃঢ় করছে।

চলমান এই জনসম্পৃক্ততা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনী মাঠে বিএনপি নেতার গণসংযোগে বাড়ছে জনআস্থা ও রাজনৈতিক উত্তাপ

ধানের শীষ ঘিরে চকরিয়া-পেকুয়ার গ্রামগঞ্জে জনস্রোত, গণসংযোগে পূর্ণ উদ্যমে সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬