সাতক্ষীরা-৩ আসনে রাজনৈতিক অঙ্গনে আলোচনা, জামায়াতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি
আশাশুনিতে গণঅধিকার পরিষদের ১২ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান
- আপডেট সময় : ০৭:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান |
আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতাঃ
সাতক্ষীরার আশাশুনিতে গণঅধিকার পরিষদের ১২ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (বিকাল) আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ নাসিম রাজু, খায়রুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১২ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক এবং উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা।
অনুষ্ঠানে নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ থেকে আসা নেতাকর্মীদের যোগদানে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে।
তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের গণমুখী রাজনৈতিক সংগ্রাম এবং জামায়াতে ইসলামীর আদর্শভিত্তিক রাজনীতির মধ্যে একটি নৈতিক মিল রয়েছে, যা ভবিষ্যতে দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ ঘটনায় সাতক্ষীরা-৩ সংসদীয় আসনসহ আশাশুনি উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।






















