চট্টগ্রাম ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোয়ালকান্দি ইউনিয়নে বিএনপির গণসংযোগ, লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রস্তুতি সভা

বাগমারা উপজেলার গোয়ালকান্দিতে ধানের শীষের প্রচারণা শুরু, গণসংযোগ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাগমারা উপজেলার ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বকুল সরদার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোকন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আকরাম আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ারমিন আলি, সাবেক ইউনিয়ন সভাপতি মোঃ হিটলার, ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা আবু ইউসুফ সেলিম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূর বক্স ফুটু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি শাহিন আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গোয়ালকান্দি বাজারের বিভিন্ন দোকান ও জনসাধারণের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করা হয়। পরে গোয়ালকান্দি মাঠে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক জিয়ার আস্থাভাজন প্রার্থী ডি. এম. জিয়াউর রহমান জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপিকে আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে মরহুম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোয়ালকান্দি ইউনিয়নে বিএনপির গণসংযোগ, লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রস্তুতি সভা

বাগমারা উপজেলার গোয়ালকান্দিতে ধানের শীষের প্রচারণা শুরু, গণসংযোগ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬