চট্টগ্রাম ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশিরের জানাজা সম্পন্ন, শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক সমাজে

মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা

মাহামুদুল হাসান
  • আপডেট সময় : ০৯:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহামুদুল হাসান |  রাজৈর প্রতিনিধি,মাদারীপুরঃ

মাহামুদুল হাসান, রাজৈর প্রতিনিধি, মাদারীপুর:
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশিরের জানাজা সম্পূর্ণ হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বাদ যোহর মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা যায়, ইয়াকুব খান শিশির দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার ভোর রাত চারটা দশ মিনিটে তিনি ইন্তেকাল করেন। প্রথম জানাজা মাদারীপুর পৌরসভা ঈদগাহ মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হয়। এরপর তার মৃতদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলের লক্ষীদিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক শিশিরের মৃত্যুতে মাদারীপুরের সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা গভীর শোক প্রকাশ করে বলেন, ইয়াকুব খান শিশির তাঁর লেখালেখির মাধ্যমে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন।

তারা মহান আল্লাহ তা’আলা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থান দান করার জন্য দোয়া করেন।

ইয়াকুব খান শিশির ১৯৬১ সালে টাঙ্গাইল জেলার নাগপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের লক্ষীদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০২ সালে মাদারীপুরের দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করেন। এছাড়া তিনি ১৯৯৩ সালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে বাংলা প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২০ সালে অবসরে যান।

তিনি কালকিনি উপজেলার সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং ২০০৩ সালে কালকিনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

পরবর্তীতে তিনি মাদারীপুরে চলে আসেন এবং দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেন। পাশাপাশি বাংলাভিশন টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর তিনি দীর্ঘদিন দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশিরের জানাজা সম্পন্ন, শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক সমাজে

মাদারীপুরের প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা

আপডেট সময় : ০৯:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬