ধানের শীষে ভোট দিয়ে সুন্দরগঞ্জের উন্নয়নের আহ্বান কৃষক দলের
সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নে কৃষক দলের নির্বাচনি আলোচনা সভা ও ওয়ার্ড কমিটি গঠন
- আপডেট সময় : ১০:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের উদ্যোগে নির্বাচনি আলোচনা সভা ও ১ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
আলোচনা সভায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর জিয়াকে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. ফারুক হোসেন, আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দল সুন্দরগঞ্জ উপজেলা শাখা; মো. আশেখ আলী বিএসসি, আহ্বায়ক, বিএনপি রামজীবন ইউনিয়ন শাখা; মো. কুদ্দুস আলী, সদস্য সচিব, বিএনপি রামজীবন ইউনিয়ন শাখা; মো. শাহজালাল মিয়া ও মো. রস্তম আলী, যুগ্ম আহ্বায়ক, বিএনপি রামজীবন ইউনিয়ন শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. আজিজুল ইসলাম, সদস্য সচিব, যুবদল রামজীবন ইউনিয়ন শাখা; মো. আসাদুল ইসলাম, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল রামজীবন ইউনিয়ন শাখা; মো. আবু বক্কর, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল; মো. সাদেকুল ইসলাম, তাঁতীদল রামজীবন ইউনিয়ন শাখা এবং মো. রব্বানী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষক দল রামজীবন ইউনিয়ন শাখা।
আলোচনা সভা শেষে নবগঠিত ১ নম্বর ওয়ার্ড কৃষক দল কমিটির কাগজ নবীন সদস্যদের হাতে তুলে দেন মো. জুহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এবং মো. জাসীম মিয়া, সভাপতি, কৃষক দল রামজীবন ইউনিয়ন শাখা।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন।
পরিশেষে বক্তারা সুন্দরগঞ্জের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।














