চট্টগ্রাম ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আওয়ামী লীগ অনুপস্থিত, ভোট ব্যাংক দখলে মরিয়া বিএনপি-জামায়াত ও জনতার দল

লালমনিরহাট-২ আসনে ত্রিমুখী লড়াই তুঙ্গে, আদিতমারী ও কালীগঞ্জে সবার নজর

সঞ্জয় কুমার, আদিতমারী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-০২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। তিস্তা পাড়ের মানুষের কাছে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনে অনুপস্থিত থাকায় শূন্য হয়ে পড়া ভোট ব্যাংক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা।
এই পরিস্থিতিতে বিএনপি সমর্থিত প্রার্থী, জামায়াতে ইসলামী এবং নতুন রাজনৈতিক দল জনতার দলের প্রার্থীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে কৌশলগত প্রচারণা চালাচ্ছেন। ইতোমধ্যে আওয়ামী লীগ সমর্থিত একাধিক ইউপি সদস্য ও স্থানীয় নেতাকে নিজেদের পক্ষে টানার মাধ্যমে বিএনপি সমর্থিত প্রার্থী মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে এবারের নির্বাচনে লালমনিরহাট-০২ আসনের ফলাফল অতীতের সব হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আসনের পরিচিতি:
লালমনিরহাট-০২ সংসদীয় আসনটি কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ১৭৯ জন। দীর্ঘদিন এই আসনটি জাতীয় পার্টির প্রয়াত নেতা মজিবুর রহমান মাস্টারের দখলে ছিল। ২০১৪ সালে মহাজোট প্রার্থী নুরুজ্জামান আহমেদ নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি জোট প্রার্থী রোকনুদ্দিন বাবুল শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন।
ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা:
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকনুজ্জামান বাবুলের বিপরীতে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামী প্রার্থী ফিরোজ হায়দার লাভলু এবং জনতার দলের চেয়ারম্যান, সাবেক সাতবারের এমপি মজিবুর রহমান মাস্টারের পুত্র ব্রিগেডিয়ার (অব.) শামীম কামাল। তবে বিএনপির মনোনয়ন নিয়ে দলের অভ্যন্তরীণ অসন্তোষ বাবুলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন ভোটাররা।
জামায়াত প্রার্থীর অবস্থান:
জামায়াতে ইসলামী প্রার্থী ফিরোজ হায়দার লাভলু এলাকায় একজন জনপ্রিয় ও পরিচিত মুখ। সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, দুর্যোগকালীন সহায়তা ও মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। দিনরাত গণসংযোগে ব্যস্ত এই প্রার্থীকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা বাড়ছে।
জনতার দলের হিসাব:
নবগঠিত রাজনৈতিক দল জনতার দলের প্রধান ব্রিগেডিয়ার শামীম কামাল রাজনীতিতে নতুন হলেও পিতার দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সংখ্যালঘু ভোট ব্যাংক নিজের দিকে টানতে তার প্রচেষ্টা চোখে পড়ার মতো।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাহফুজুর রহমানও নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে লালমনিরহাট-০২ আসনের নির্বাচন যে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চমকপ্রদ হতে যাচ্ছে, তা এখনই স্পষ্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আওয়ামী লীগ অনুপস্থিত, ভোট ব্যাংক দখলে মরিয়া বিএনপি-জামায়াত ও জনতার দল

লালমনিরহাট-২ আসনে ত্রিমুখী লড়াই তুঙ্গে, আদিতমারী ও কালীগঞ্জে সবার নজর

আপডেট সময় : ১০:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬