নাওডুবায় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
পাঁচবিবির নাওডুবায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের নাওডুবায় নাওডুবা যুব উন্নয়ন সংস্থা ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আসরের নামাজ শেষে নাওডুবা মাদ্রাসা মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহ আলম দুলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল নেতা আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট।
এছাড়াও উপস্থিত ছিলেন আওলাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী, সিনিয়র সহ-সভাপতি কাজী আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রধান, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুল আলম বাবু, বিএনপি নেতা ওবাইদুর রহমান আলম, সাবেক জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বি, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক উপজেলা যুবদলের সম্পাদক সাঈদ ইবনে মাস্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউর ইসলাম রকি সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।














