চট্টগ্রাম ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

দীর্ঘ বিরতির পর নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে শুরু হলো কার্যক্রম

২৬ বছর পর পুনরায় সক্রিয় কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাব, সদস্য সচিব জাকারিয়া খাঁন মুরাদ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ ২৬ বছর পর পুনরায় সক্রিয় হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাব। কলেজ প্রশাসন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে গঠিত নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন। ঘোষিত কমিটিতে তালাশ বিডির কলেজ প্রতিনিধি জাকারিয়া খাঁন মুরাদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাব ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও ২০০০ সালের পর সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর কলেজে অধ্যয়নরত ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষার্থীদের উদ্যোগ এবং কলেজ প্রশাসনের সহযোগিতায় সংগঠনটি পুনরায় কার্যক্রম শুরু করলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মো. ইউনুছ আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত এবং কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান পলাশ।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি শফি আলম। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সকালের শিরোনামের মো. নুর আলম নাহিদকে। সদস্য সচিব ছাড়াও কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চ্যানেল এ ওয়ান টিভির মো. আব্দুর রহমান, আজকের খবরের নাজিমুল ইসলাম, আজকের প্রতিদিনের আরমান হোসাইন, সকালের কাগজের আব্দুল্লাহ আল আমিন, সকালের প্রতিদিনের নুর আলম মিয়া, বাংলাদেশ খবরের আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিদিনের সুমাইয়া আক্তার, রাকিব সরকার ও জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা চর্চা গড়ে তুলতে রিপোর্টার্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলেজ জীবন থেকেই অনুসন্ধানী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম অপরিহার্য। রিপোর্টার্স ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, দায়িত্ববোধ এবং গণমাধ্যম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘ বিরতির পর নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে শুরু হলো কার্যক্রম

২৬ বছর পর পুনরায় সক্রিয় কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাব, সদস্য সচিব জাকারিয়া খাঁন মুরাদ

আপডেট সময় : ১০:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬