চট্টগ্রাম ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বানে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১১:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রচারণা জোরদার করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। সভা সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ একরামুল হক নাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে গণভোট প্রচারণা অব্যাহত রাখা জরুরি। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সকল ভোটারকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ এ এম শাহাব উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ রুমানা আফরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা নির্বাচন অফিসার মোঃ আজাদুল হেলাল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণা, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় সরাসরি মতামত প্রদানের সুযোগ পাবে, যা গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে।

দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বানে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬