চট্টগ্রাম ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিলেট-৬ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদারে শরিফগঞ্জ ইউনিয়নে বিএনপির আলোচনা সভা

জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী করতে শরিফগঞ্জ ইউনিয়নে বিএনপির নির্বাচনী সভা

কামাল খান
  • আপডেট সময় : ১১:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কামাল খান | গোলাপগঞ্জ,সিলেটঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা জাসাসের সহ-সভাপতি ও স্পেন প্রবাসী বিএনপি নেতা শুক্কুর আলীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সভাপতি শওকত আলী এবং সঞ্চালনা করেন ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ মারজান।

সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ-সভাপতি শুক্কুর আলী, ফ্রান্স বিএনপির নেতা বিলাতুর রাজা, আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, ল’ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রায়হান, সিনিয়র সাংবাদিক কামাল খান ও সাংবাদিক মনসুর আহমদ সাপলু।

স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা রুহেল আহমদ তালুকদার। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক শুক্কুর আলী বলেন, স্পেন প্রবাসী হলেও দেশের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। যুবসমাজ, কৃষক সমাজ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এই আসনকে বিজয়ী করাই আমাদের লক্ষ্য।

ফ্রান্স বিএনপির নেতা বিলাতুর রাজা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় ঐক্য ও সংগঠিত প্রচারণার বিকল্প নেই। আমাদের লক্ষ্য শুধু নির্বাচন নয়, বরং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।

সভাপতির বক্তব্যে শওকত আলী বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে শরিফগঞ্জ ইউনিয়নে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের বেহাল অবস্থা, কর্মসংস্থানের অভাব ও বৈষম্যের কারণে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি।

সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিলেট-৬ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদারে শরিফগঞ্জ ইউনিয়নে বিএনপির আলোচনা সভা

জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী করতে শরিফগঞ্জ ইউনিয়নে বিএনপির নির্বাচনী সভা

আপডেট সময় : ১১:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬