চট্টগ্রাম ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদারীপুরে বাসের চাপায় নিহত পাঁচ নারী, গ্রামে ফিরতেই শোকের মাতম

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ নারী দিনমজুরের বাড়িতে স্বজনদের আহাজারি

শেখ কামরুজ্জামান (রানা)
  • আপডেট সময় : ০৯:১১:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ কামরুজ্জামান (রানা) |
কোটালীপাড়া (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ নারী দিনমজুরের লাশ নিজ গ্রামে পৌঁছালে পাইকেরবাড়ী গ্রাম শোকের মাতমে ভেঙে পড়ে। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

রোববার (গতকাল) মাদারীপুরের ঘটকচর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ নারী দিনমজুর। নিহতদের লাশ গ্রামে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এছাড়া গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এসএম জিলানী ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পাঁচ নারী জীবিকার তাগিদে প্রতিদিন সকালে মাদারীপুর জেলার ঘটকচর এলাকায় দিনমজুরের কাজ করতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরতেন।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তারা কাজ শেষে একটি ইজিবাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—পাইকেরবাড়ী গ্রামের পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪৫), জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৪২), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪০) এবং পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বিশ্বাস (৪৫)।

এ বিষয়ে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এসআই সিরাজ সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যেহেতু দুর্ঘটনাস্থল মাদারীপুর জেলায়, তাই সেখানকার থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদারীপুরে বাসের চাপায় নিহত পাঁচ নারী, গ্রামে ফিরতেই শোকের মাতম

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ নারী দিনমজুরের বাড়িতে স্বজনদের আহাজারি

আপডেট সময় : ০৯:১১:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬