চট্টগ্রাম ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ধাওয়া, গঙ্গাচড়ায় বিকল হয়ে পড়ে মাদকভর্তি গাড়ি

লালমনিরহাট থেকে রংপুরগামী মাদকবোঝাই কাভার্ড ভ্যান জব্দ, আটক ১

আশিকুজ্জামান রানা, জেলা প্রতিনিধি, লালমনিরহাট
  • আপডেট সময় : ০৪:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট থেকে রংপুরগামী একটি মাদকবোঝাই কাভার্ড ভ্যান ধাওয়া করে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে গোপন তথ্য ছিল যে একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে লালমনিরহাট থেকে রংপুরমুখী কাভার্ড ভ্যানটিকে ধাওয়া করা হয়। একপর্যায়ে ভ্যানটি রংপুরের গঙ্গাচড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সড়কে ধাক্কা লেগে গাড়িটি বিকল হয়ে যায়।
পরে পুলিশ গাড়িটি জব্দ করে এবং নাজমুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে। আটক নাজমুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খান্ডেরচওড়া এলাকার বাসিন্দা।
বিকল হওয়া কাভার্ড ভ্যানটি গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়। তবে ভ্যানটির ভেতরে ঠিক কত পরিমাণ মাদক রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, স্থানীয় জনতার ভিড় ও সম্ভাব্য মব পরিস্থিতির আশঙ্কায় সঙ্গে সঙ্গে গাড়িটি খুলে মাদক গণনা করা যায়নি। নিরাপত্তা নিশ্চিত করে পরবর্তীতে তল্লাশি চালিয়ে মাদকের পরিমাণ নির্ধারণ করা হবে।
এদিকে জব্দকৃত কাভার্ড ভ্যানটি কোন জেলার হেফাজতে থাকবে—এ নিয়ে লালমনিরহাট ডিবি পুলিশ ও রংপুরের গঙ্গাচড়া থানার মধ্যে প্রশাসনিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। লালমনিরহাট ডিবি পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারাই অভিযান শুরু করায় আইনগতভাবে গাড়িটি তাদের হেফাজতেই নেওয়া উচিত।
অন্যদিকে গঙ্গাচড়া থানা পুলিশের বক্তব্য, যেহেতু ঘটনাস্থল রংপুর জেলার আওতাভুক্ত এবং গাড়িটি এখানেই জব্দ হয়েছে, তাই রংপুরেই এটি রাখা যুক্তিযুক্ত।
গাড়িটি সরিয়ে নেওয়ার জন্য ঘটনাস্থলে ক্রেন আনা হলেও হেফাজত সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় এখনো কাভার্ড ভ্যানটি স্থানান্তর করা হয়নি। বিষয়টি নিয়ে দুই জেলার পুলিশের মধ্যে আলোচনা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ধাওয়া, গঙ্গাচড়ায় বিকল হয়ে পড়ে মাদকভর্তি গাড়ি

লালমনিরহাট থেকে রংপুরগামী মাদকবোঝাই কাভার্ড ভ্যান জব্দ, আটক ১

আপডেট সময় : ০৪:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬