চট্টগ্রাম ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

লালমনিরহাট সদর উপজেলার হলদিটারী এলাকায় দুর্ঘটনা, আহত নারী রংপুর মেডিকেলে রেফার

লালমনিরহাটে মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত

আশিকুজ্জামন রানা
  • আপডেট সময় : ০৮:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুজ্জামন রানা | লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে মিলিটারি ফার্মের গবাদি পশুর ঘাস বহনকারী একটি ট্রাক্টরের চাপায় এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার আনসার ক্যাম্প সংলগ্ন হলদিটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে মিলিটারি ফার্ম থেকে ঘাস সংগ্রহ করে ফেরার সময় একটি মাহিন্দ্র ট্রাক্টর বিএনপি কলোনির বাসিন্দা মোছাঃ দুলালি (৬০)-কে চাপা দেয়। আহত দুলালির স্বামী মৃত আবু বক্কর। তিনি পথচারী অবস্থায় ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে লালমনিরহাট মিলিটারি ফার্মের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ এমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সেনাবাহিনীর একটি গাড়িতে করে আহত নারীকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষার পর জানান, আহত নারীর কোমরের হাড় ভেঙে গেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাক্টরটি চালাচ্ছিলেন বয়লার অপারেটর শহীদুজ্জামান নয়ন, যিনি প্রশিক্ষিত ড্রাইভার নন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী দাবি করেছেন, আহত নারীর যথাযথ চিকিৎসা নিশ্চিত না হলে তারা সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দিতে পারেন।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লালমনিরহাট সদর উপজেলার হলদিটারী এলাকায় দুর্ঘটনা, আহত নারী রংপুর মেডিকেলে রেফার

লালমনিরহাটে মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত

আপডেট সময় : ০৮:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬