চট্টগ্রাম ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সৎসঙ্গ বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন

হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন

মিলন বৈদ্য শুভ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সৎসঙ্গ বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ জন্ম মহোৎসব উপলক্ষে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা, নামজপ, অমিয় গ্রন্থাদি পাঠ, কর্মী সম্মেলন, মাঙ্গলিক নহবত ও ঊষা কীর্তন। পাশাপাশি সমবেত প্রাতঃকালীন বিনতি, আশীর্বাণীসহ অমিয় গ্রন্থ পাঠ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও নামসংকীর্তন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী লিখন ও সংগীত প্রতিযোগিতা, ঠাকুর প্রবর্তিত ছড়াগান, মাতৃসম্মেলন এবং ‘সংসার ও পারিপার্শ্বিকতায় মায়েদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ভাণ্ডারায় প্রসাদ বিতরণ, ভক্তিমূলক গানের আসর, ধর্মসভা—শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও আচার্য পরম্পরা বিষয়ে আলোচনা, নৃত্যানুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত ভক্তদের মুগ্ধ করে।
এ উপলক্ষে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভক্তদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ এক পবিত্র মিলনমেলায় পরিণত হয়।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি ছিলেন প্রশান্ত কুমার নন্দ নন্দী এবং সাধারণ সম্পাদক ছিলেন গোপাল কৃষ্ণ চৌধুরী। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সন্তোষ কুমার শীল। প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন নূপুর কান্তি দেব। সার্বিক সহযোগিতায় ছিলেন বিজয় কৃষ্ণ চৌধুরী, বিশ্বজিৎ বল ও অনিল কান্তি পালসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর অবদান এবং সৎসঙ্গ দর্শনের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠা সম্ভব।
শেষে সকলের মঙ্গল ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে জন্ম মহোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সৎসঙ্গ বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন

হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন

আপডেট সময় : ১২:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬