চট্টগ্রাম ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে থানা-কার্যালয় ও রাজপথ অবরোধের ঘোষণা জনতা দলের চেয়ারম্যানের

কঠোর হুঁশিয়ারি ব্রিগেডিয়ার (অব.) শামীম কামালের: হয়রানি বন্ধ না হলে লালমনিরহাট-২ অচল করার ঘোষণা

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ০৭:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় কুমার |
আদিতমারী উপজেলা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাট-২ আসনের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় নেতাকর্মী ও সাধারণ জনগণকে গ্রেফতার করে অর্থ বাণিজ্যের অভিযোগ তুলেছেন জনতা দলের চেয়ারম্যান ও এমপি প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল।

শুক্রবার (গতকাল) নিজ বাসভবনে অনুষ্ঠিত কর্মীসভা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি অভিযোগ করে বলেন, একটি বিশেষ পক্ষ হয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে গ্রেফতার করে হয়রানি ও অর্থ আদায়ের সঙ্গে জড়িত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ধৈর্য ধরলেও এখন পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।

ব্রিগেডিয়ার (অব.) শামীম কামাল হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার যদি গ্রেফতার ও হয়রানি বন্ধ না করেন, তবে লালমনিরহাট-২ নির্বাচনী এলাকার থানা, নির্বাচনী কার্যালয়, রাজপথ ও রেলপথ অবরোধ করে অচল করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, “এখনো সময় আছে—নিরপেক্ষতা বজায় রাখুন। একটি পক্ষ হয়ে কাজ করলে তার দায়ভার আপনাদেরই নিতে হবে।”

ইতোমধ্যে তিনি জনতা দলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেন এবং অন্যায় গ্রেফতারের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানান।

সভায় উপস্থিত হাজার হাজার মানুষের উদ্দেশে তিনি বলেন, সাতবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মুজিবুর রহমান এমপির পুত্র হিসেবে তিনি ‘কলম’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। তিনি দাবি করেন,আজ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো প্রকার হয়রানি করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে থানা-কার্যালয় ও রাজপথ অবরোধের ঘোষণা জনতা দলের চেয়ারম্যানের

কঠোর হুঁশিয়ারি ব্রিগেডিয়ার (অব.) শামীম কামালের: হয়রানি বন্ধ না হলে লালমনিরহাট-২ অচল করার ঘোষণা

আপডেট সময় : ০৭:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬