খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লামা পৌরসভা বিএনপির দোয়া অনুষ্ঠান
লামায় বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

বান্দরবানের লামা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং লামা পৌরসভার সাবেক সফল মেয়র মোঃ আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিএনপি, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।














