চট্টগ্রাম ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কিশোরগঞ্জে জনপ্রিয় বিএনপি নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোক

কুলিয়ারচরের বিএনপি নেতা ও সাবেক মেয়র নুরুল মিল্লাতের ইন্তেকাল,উপজেলাজুড়ে শোকের ছায়া

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.এস.এম হামিদ হাসান | কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র নূরুল মিল্লাত আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন।
সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
মরহুম নুরুল মিল্লাত স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুলিয়ারচর উপজেলা ও পৌর এলাকার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ একজন পরীক্ষিত জনপ্রতিনিধি ও ত্যাগী রাজনৈতিক নেতাকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন।

তাঁর ইন্তেকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নুরুল মিল্লাতের মৃত্যুতে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকার সঙ্গে কালো পতাকা অর্ধনমিত রাখা হয়।পাশাপাশি কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার বাদ আছর কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নুরুল মিল্লাত ১৯৫১ সালে কুলিয়ারচর পৌর এলাকার খরকমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে ঢাকা কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কুলিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কুলিয়ারচর পৌরসভার দুইবার মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২২ সালের ২ এপ্রিল তিনি কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

তিনি ছিলেন একজন সৎ, সাহসী ও ত্যাগী রাজনীতিবিদ। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক কল্যাণে তাঁর অবদান কুলিয়ারচরবাসী আজীবন স্মরণ করবে।

তাঁর মৃত্যু কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কিশোরগঞ্জে জনপ্রিয় বিএনপি নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোক

কুলিয়ারচরের বিএনপি নেতা ও সাবেক মেয়র নুরুল মিল্লাতের ইন্তেকাল,উপজেলাজুড়ে শোকের ছায়া

আপডেট সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬