চট্টগ্রাম ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ইসরা ও মেরাজের ঐতিহাসিক স্মরণে ইবাদত-বন্দেগিতে মুখর মুসলিম বিশ্ব

পবিত্র শবে মেরাজ আজ: ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রাত পালন করবে মুসলিম উম্মাহ

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৩:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.এস.এম হামিদ হাসান | কটিয়াদী,কিশোরগঞ্জঃ

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রাত।

এ উপলক্ষে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ ইবাদত-বন্দেগি, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া-মোনাজাতের মাধ্যমে রাতটি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন।

ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ নির্দেশে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) পবিত্র মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে গমন করেন।

এই ঐতিহাসিক ঘটনাই ‘ইসরা ও মেরাজ’ নামে পরিচিত। এ সময় মহানবী (সা.) মহান আল্লাহর দিদার লাভ করেন এবং মুসলিম উম্মাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।

পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী, এ বরকতময় রাতে মহানবী (সা.) ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহণ করে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাতের বিভিন্ন নিদর্শন এবং ফেরেশতাদের বিভিন্ন অবস্থা প্রত্যক্ষ করেন।

শবে মেরাজের রাত মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক মহিমান্বিত সুযোগ। এ কারণে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ নিজ নিজ ঘরে ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করে আল্লাহর রহমত, ক্ষমা ও সন্তুষ্টি অর্জনের জন্য প্রার্থনা করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ইসরা ও মেরাজের ঐতিহাসিক স্মরণে ইবাদত-বন্দেগিতে মুখর মুসলিম বিশ্ব

পবিত্র শবে মেরাজ আজ: ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রাত পালন করবে মুসলিম উম্মাহ

আপডেট সময় : ০৩:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬