চট্টগ্রাম ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

২২ জানুয়ারি ভৈরবে বিএনপির নির্বাচনী জনসভা, নিরাপত্তা টিমের সভাস্থল পরিদর্শন সম্পন্ন

কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় অংশ নিচ্ছেন তারেক রহমান, জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৩:৩৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

আগামী ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা ও ভৈরব উপজেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম ভৈরব পৌর স্টেডিয়ামে সম্ভাব্য জনসভার স্থান পরিদর্শন করেছে। নিরাপত্তা ও বহরের যাতায়াত ব্যবস্থাসহ সার্বিক দিক খতিয়ে দেখা হয় এ সময়।

ভৈরব পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য নির্বাচনী প্রচারণাকেন্দ্রিক এই জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে প্রস্তুতি নিচ্ছে জেলার বিএনপির শীর্ষ নেতারা। সভাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

এছাড়া একই দিন বিকেলে ভৈরব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়, যেখানে জনসভা সফল করতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ বিষয়ে মো. শরীফুল আলম গণমাধ্যমকে জানান, ২১ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি তিনি সিলেটে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে একনির্বাচনী জনসভায় অংশ নেবেন।

তিনি আরও জানান, ওই জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এবং কিশোরগঞ্জের ভৈরবের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনীর সিএসএফ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, সিলেটে মাজার জিয়ারত শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রচারণার অংশ হিসেবে ভৈরবের সম্ভাব্য জনসভার স্থান পরিদর্শন করা হয়েছে।

মূলত বহরের যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থার উপযোগিতা যাচাই করা হয়েছে।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। তাদের মতে, এই জনসভা আসন্ন নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২২ জানুয়ারি ভৈরবে বিএনপির নির্বাচনী জনসভা, নিরাপত্তা টিমের সভাস্থল পরিদর্শন সম্পন্ন

কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় অংশ নিচ্ছেন তারেক রহমান, জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় : ০৩:৩৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬