চট্টগ্রাম ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদারীপুরের শিবচরে শয্যাশায়ী স্ত্রীকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য, তদন্ত শুরু করেছে পুলিশ

শিবচরে শয্যাশায়ী স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ,স্বামী পুলিশ হেফাজতে

গোলাম মওলা
  • আপডেট সময় : ০৩:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম মওলা |
মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলায় শয্যাশায়ী এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) ভোর আনুমানিক ৪টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বেপারী কান্দি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম মোসাঃ রোকেয়া বেগম (৬০)। তিনি একই এলাকার আবুল হোসেন মৃধা (৬৫)-এর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল হোসেন মৃধা দৃষ্টিপ্রতিবন্ধী এবং পেশায় ভিক্ষুক। দীর্ঘদিন ধরে তিনি ও তার স্ত্রী ঢাকার বিভিন্ন এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীতে শিবচরের বেপারী কান্দি এলাকায় একটি বসতঘর নির্মাণ করে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

নিহত রোকেয়া বেগম কিডনি রোগে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ স্ত্রীর দেখাশোনা করতে গিয়ে আবুল হোসেন মানসিকভাবে ভেঙে পড়েন।

ঘটনার রাতে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে আবুল হোসেন ধারালো দা দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সংবাদ পেয়ে শিবচর থানার অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদারীপুরের শিবচরে শয্যাশায়ী স্ত্রীকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য, তদন্ত শুরু করেছে পুলিশ

শিবচরে শয্যাশায়ী স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ,স্বামী পুলিশ হেফাজতে

আপডেট সময় : ০৩:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬