চট্টগ্রাম ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিবকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও শুভকামনা জানানো হয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাহবুব হাসান
  • আপডেট সময় : ০৩:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহবুব হাসান |
স্টাফ রিপোর্টারঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ আকতার খান ও মোসা. নূরজাহান খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কনফারেন্স রুমে বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি শাহিনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়া জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন নিউটন, সাংগঠনিক সম্পাদক শিরিন সুলতানা, সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি কামরুল হুদা, দপ্তর সম্পাদক বাবুল আলী মৃধা ও কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিদায়ী অতিরিক্ত সচিবদের দীর্ঘ কর্মময় জীবন ও অবদানের প্রতি সম্মান জানানো হয়। বক্তারা তাদের অবসরকালীন সুস্থ ও সুন্দর জীবন কাটানোর শুভকামনা জানান। এছাড়া বিদায়ী কর্মকর্তারা উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজের কর্ম অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি স্মরণ করিয়ে দেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদায়ী সচিবদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বিদায় সংবর্ধনায় অতিরিক্ত সচিব মো. মাসুদ আকতার খান ও মোসা. নূরজাহান খাতুনের উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ুর জন্য শুভকামনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিবকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও শুভকামনা জানানো হয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬