চট্টগ্রাম ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রীতি ভলিবল খেলায় ব্যাটালিয়নের সদস্যদের অংশগ্রহণ

পত্নীতলা ১৪ বিজিবির ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রীতিভোজ অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম মানিক
  • আপডেট সময় : ০৩:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীর আলম মানিক |
সাপাহার, নওগাঁ প্রতিনিধিঃ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) তাদের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। ১৯৬৭ সালের ৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিংয়ে তৎকালীন ইপিআর-এর ১৪তম উইং হিসেবে প্রতিষ্ঠা লাভ করা এই ব্যাটালিয়ন দেশমাতৃকার সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্বসহ সরকারের অর্পিত সকল কার্যক্রম সততা, দক্ষতা ও সুনামের সাথে পালন করে আসছে।

ব্যাটালিয়নের ইতিহাসে উল্লেখযোগ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ৩৫ জন এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় শান্তিবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ২ জনসহ সর্বমোট ৩৭ জন সৈনিক শাহাদাৎ বরণ করেছেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮ জানুয়ারি ২০২৬ তারিখে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি কোয়ার্টার গার্ডে পতাকা উত্তোলন এবং অধিনায়কের বিশেষ দরবার আয়োজন করা হয়। এ ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে প্রীতিভোজ আয়োজন করা হয়।

প্রীতিভোজে প্রধান অতিথি ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টরের অধীনস্থ ইউনিটসমূহের অধিনায়কবৃন্দ, নওগাঁ জেলার পুলিশ সুপার, সংশ্লিষ্ট উপজেলা ইউএনওগণ, পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং ১৪ বিজিবি ব্যাটালিয়নের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে প্রীতিভোজ সম্পন্ন হয়। ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী কর্মসূচী হিসেবে বিকেলে প্রীতি ভলিবল খেলার আয়োজনও করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রীতি ভলিবল খেলায় ব্যাটালিয়নের সদস্যদের অংশগ্রহণ

পত্নীতলা ১৪ বিজিবির ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রীতিভোজ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬