উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরাও
পাঁচবিবিতে গণভোটের প্রচারণায় র্যালী ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৩:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

মোঃ বাবুল হোসেন | জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণে র্যালী ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পাঁচবিবি উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালী চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম আহমেদ সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ র্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় গণভোটকে সফল করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।














