চট্টগ্রাম ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের আশ্বাস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: গোপালগঞ্জে অবাধ ও নিরাপদ ভোট নিশ্চিত করতে মতবিনিময় সভা

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ১০:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কৌশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুভেন ওয়াহীদ এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আনিচুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কয়েকজন বক্তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট প্রদান ও নির্বিঘ্নে বাড়ি ফেরার বিষয়ে শঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, “৫ আগস্টের পর গোপালগঞ্জে হাতে গোনা কয়েকটি ঘটনা ছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেশের অন্যান্য জেলার তুলনায় ভালো রয়েছে। তবে কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের কারণে মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, গোপালগঞ্জ জেলায় মোট ৩৯৭টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ পুলিশ, আনসার ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আরিফ-উজ-জামান বলেন, “ভোট প্রদান করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের সময় যেন কোনো বিশৃঙ্খলা বা নিয়মবহির্ভূত কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা একটি ফ্রি ও ফেয়ার নির্বাচন পাবেন—এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের আশ্বাস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬: গোপালগঞ্জে অবাধ ও নিরাপদ ভোট নিশ্চিত করতে মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬