চট্টগ্রাম ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বিতর্কিত মন্তব্যে উত্তাল দেশের ক্রিকেট, পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা কোয়াবের

নাজমুল ইসলামকে শোকজ বিসিবির, পদত্যাগ দাবিতে বিপিএল ম্যাচ বয়কট ক্রিকেটারদের

খেলাধুলা ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৩:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলামকে শোকজ নোটিশ দিয়েছে বিসিবি। বিতর্কিত মন্তব্যের জেরে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে কঠোর অবস্থানে রয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণা দেয় সংগঠনটি। এরই ধারাবাহিকতায় দুপুর ১টায় বিপিএলের ম্যাচ থাকলেও মাঠে নামেননি ক্রিকেটাররা।

বিতর্কের সূত্রপাত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নাজমুল ইসলামের আগের মন্তব্য থেকে। তখনও প্রতিবাদ জানিয়েছিলেন ক্রিকেটাররা। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে দেওয়া মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

গণমাধ্যমে নাজমুল ইসলাম বলেন, বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বোর্ডের নয়, বরং ক্রিকেটারদেরই ক্ষতি হবে। তার ভাষায়, ক্রিকেটাররা ম্যাচ খেললে ম্যাচ ফি ও পারফরম্যান্স অনুযায়ী অর্থ পায়, বোর্ডের লাভ-ক্ষতি নেই।

এছাড়া পারফরম্যান্স খারাপ হলেও ক্রিকেটারদের বেতন কেন কাটা হয় না—এ প্রশ্ন তুলে তিনি আরও বলেন, কোটি কোটি টাকা খরচ করেও যদি তারা কিছু না করতে পারে, তাহলে সেই অর্থ ফেরত চাওয়া হবে কি না, সেটার উত্তর দাবি করেন সাংবাদিকদের কাছে।

নাজমুল ইসলামের এসব বক্তব্যকে ‘অপমানজনক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে কোয়াব এক বিবৃতিতে জানায়, ম্যাচের আগে পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখা হবে।

এ ঘটনায় দেশের ক্রিকেট অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। বিপিএলের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিতর্কিত মন্তব্যে উত্তাল দেশের ক্রিকেট, পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা কোয়াবের

নাজমুল ইসলামকে শোকজ বিসিবির, পদত্যাগ দাবিতে বিপিএল ম্যাচ বয়কট ক্রিকেটারদের

আপডেট সময় : ০৩:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬