ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন শোকস্তব্ধ: বাঞ্ছারামপুর ইউএনও মারা গেছেন
- আপডেট সময় : ০৪:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে আকস্মিক মৃত্যু বরণ করেন। তিনি কর্মস্থলে অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি বাঞ্ছারামপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, অসুস্থবোধ করলে তিনি ঢাকায় চিকিৎসা নেন এবং আজ বুধবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মাইগ্রেনের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।
ফেরদৌস আরার বাবা ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুর কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি। শ্বশুরবাড়িতে তাঁর দাফন সম্পন্ন হবে।






















