চট্টগ্রাম ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

দেশীয় অস্ত্রসহ আটক ব্যক্তিকে অস্ত্র আইনে মামলা না দিয়ে আদালতে পাঠানোয় উঠেছে নানা প্রশ্ন

অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা না করে ‘সন্দেহজনক’ ধারা: সমালোচনায় বাকলিয়া থানার ওসি

হাসনাত ওয়াহিদ,রিপোর্টার চট্টগ্রাম মহানগর
  • আপডেট সময় : ০৩:২০:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার পর তার বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা না করে কেবল ‘সন্দেহজনক ব্যক্তি’ হিসেবে আদালতে প্রেরণের ঘটনায় ব্যাপক সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বিশেষ সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকা থেকে আলমগীর নামে এক ব্যক্তিকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করে বাকলিয়া থানা পুলিশ। আটক করার পর তাকে থানায় নেওয়া হয় এবং ডিউটি অফিসার তার নাম-ঠিকানা ও অন্যান্য তথ্য নথিভুক্ত করেন। একই সঙ্গে উদ্ধারকৃত অস্ত্রটি থানার মালখানায় জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার তৎকালীন ডিউটি অফিসার সাইফুল ইসলাম।

তবে স্পষ্ট তথ্য ও আলামত থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে আলমগীরের বিরুদ্ধে নিয়মিত অস্ত্র মামলা রুজু করা হয়নি। পরিবর্তে তাকে ‘সন্দেহভাজন ব্যক্তি’ হিসেবে আদালতে প্রেরণ করা হয়। এতে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অস্ত্রসহ আটক হওয়ার পরও মামলা না হওয়া অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ। অনেকেই মনে করছেন, এটি প্রভাবশালী মহলের চাপ, প্রশাসনিক গাফিলতি অথবা অনৈতিক সুবিধা প্রদানের ফল হতে পারে।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, বাকলিয়া থানা এলাকায় সিএমপি কমিশনারের নির্দেশনা উপেক্ষা করে বালু মহাল সংক্রান্ত অনিয়ম চলমান রয়েছে, যা ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি মোহাম্মদ সোলাইমানের বিরুদ্ধে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের কয়েকজন নেতাকর্মীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগও উঠেছে।

মানবাধিকার বিশ্লেষক ও আইনজীবী জিয়াউর হাবীব আহসান বলেন, “অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা না করা আইন ও ন্যায়বিচারের পরিপন্থী। এতে আসামিরা সহজে জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়ানোর সুযোগ পায়।”

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেন। তিনি জানান, তিনি থানায় নতুন যোগদান করেছেন।

স্থানীয় সুশীল সমাজের দাবি, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দেশীয় অস্ত্রসহ আটক ব্যক্তিকে অস্ত্র আইনে মামলা না দিয়ে আদালতে পাঠানোয় উঠেছে নানা প্রশ্ন

অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা না করে ‘সন্দেহজনক’ ধারা: সমালোচনায় বাকলিয়া থানার ওসি

আপডেট সময় : ০৩:২০:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬