ব্যানার সরানোর ঘটনায় মানবাধিকার ও স্বাধীনতার প্রশ্ন তুলে আল্লামা ইমাম হায়াতের তীব্র প্রতিবাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতীপূজা ব্যানার সরানোর ঘটনায় আল্লামা ইমাম হায়াতের তীব্র নিন্দা
- আপডেট সময় : ০৮:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

মঈনউদ্দিন | চট্টগ্রাম প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতীপূজা উপলক্ষে টানানো শুভেচ্ছা ব্যানার সরিয়ে ফেলার ঘটনায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
চট্টগ্রাম থেকে মঈনউদ্দিনের প্রতিবেদনে জানা যায়, আল্লামা ইমাম হায়াত বলেন, ২৩ জানুয়ারি ক্যাম্পাসে টানানো ব্যানার সরিয়ে ফেলা মানুষের স্বত্বা ও মানবিক মর্যাদা হরণ করা। তিনি বলেন, কারো ব্যক্তিগত জীবন বা মতপ্রকাশের উপর হস্তক্ষেপ করার অধিকার কেউ রাখে না।
আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কোনো একক ধর্ম বা মতবাদ ভিত্তিক সংগঠন নয়। এটি মানুষের মানবসত্তা, আত্মপরিচয়, ন্যায্যতা ও মানবিক চেতনার ওপর ভিত্তি করে সকল মানুষের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা রক্ষা করার লক্ষ্যে কাজ করে।
তিনি আরও বলেন, রাষ্ট্র সবার এবং ইসলামের নামে কেবল একগোষ্ঠীর রাষ্ট্র গঠন মানবতার নীতি বিরোধী। ইসলামের প্রকৃত শিক্ষা অনুসারে, রাষ্ট্র সকল মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করে। আল্লামা ইমাম হায়াত যুক্তি দেখান যে, ইসলামের নামে রাজনৈতিক চাপ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা কোরআনের মূল নীতি বিরোধী।














