চট্টগ্রাম ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফটিকছড়ির হাজারীখিলে দুই দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মহতী চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞ

হাজারীখিল দেওয়ানজীপাড়ায় বিশ্বশান্তি কামনায় ১৮তম সর্বজনীন মহতী চণ্ডীপাঠ, ধর্মসভা ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০৫:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ |
চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাজারীখিল দেওয়ানজীপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে শ্রী শ্রী বিশ্বশান্তি কামনায় ১৮তম সর্বজনীন মহতী চণ্ডীপাঠ, ধর্মসভা ও গীতাযজ্ঞ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
হাজারীখিল-দেওয়ানজীপাড়া সর্বজনীন হরি ও গীতা মন্দির প্রাঙ্গণে হরি ও গীতা মন্দির উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় মহোৎসব গত ১১ ও ১২ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৫টায় গীতা পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুভ অধিবাস এবং রাত ৮টায় মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ জানুয়ারি) ভোরে শঙ্খধ্বনি ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৮টায় শ্রী শ্রী চণ্ডীপাঠ, দুপুর ১২টায় ভোগ নিবেদন, দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৬টায় আরতি ও কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের সার্বিক ধর্মীয় আচার পরিচালনা করেন স্বনামধন্য ধর্মগুরুগণ। গীতা পাঠে অংশ নেন টিভি ও বেতার শিল্পীসহ বিশিষ্ট পাঠকবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সন্ন্যাসী, মহারাজ, ধর্মপ্রাণ ভক্ত ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে মন্দিরের চলমান উন্নয়ন ও নির্মাণ কাজে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের আর্থিক সহযোগিতা ও অনুদান কামনা করা হয়।

ভক্তি অর্ঘ্য ও প্রণামীর জন্য বিকাশ নম্বর ০১৮৬৪৭৮৭৩৮৬ পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফটিকছড়ির হাজারীখিলে দুই দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো মহতী চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞ

হাজারীখিল দেওয়ানজীপাড়ায় বিশ্বশান্তি কামনায় ১৮তম সর্বজনীন মহতী চণ্ডীপাঠ, ধর্মসভা ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬