চট্টগ্রাম ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভোটকেন্দ্র পরিদর্শন শেষে প্রশাসনের উদ্যোগে নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা সভা

মুকসুদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা,প্রশাসনের শতভাগ সতর্কতা

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৯:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণের কাজ চলমান রয়েছে এবং প্রশাসন শতভাগ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান।
তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তর একযোগে কাজ করছে। ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, গোপালগঞ্জ সদর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম পিএসসি, জেলা নির্বাচন অফিসার মো: অলিউল ইসলাম, এসপি সার্কেল (মুকসুদপুর) নাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর ক্যাম্প কমান্ডার মেজর মোনতাছির মামুন গৌরব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন ও উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার ও ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোটকেন্দ্র পরিদর্শন শেষে প্রশাসনের উদ্যোগে নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা সভা

মুকসুদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা,প্রশাসনের শতভাগ সতর্কতা

আপডেট সময় : ০৯:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬