ভুয়া পরিচয়ে রাজনৈতিক অনুপ্রবেশ, আতঙ্কে সাধারণ মানুষ
ভুয়া সমন্বয়ক সোহেল রানার নাশকতায় উত্তাল মানিকগঞ্জ, প্রশাসনের হস্তক্ষেপের আশ্বাস
- আপডেট সময় : ০৪:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে ভুয়া সমন্বয়ক পরিচয়ে সোহেল রানা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় জনগণ।
এ বিষয়ে এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদার জানান, সোহেল রানা যে নিজেকে শ্রমিক উইংয়ের সমন্বয়ক হিসেবে পরিচয় দেয়, তার সঙ্গে মানিকগঞ্জ জেলা এনসিপির কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি বলেন, “সোহেল রানা মূলত খেলাফত মজলিসের একজন কর্মী। সে এনসিপিতে অনুপ্রবেশ করেছে। ইতোমধ্যেই শ্রমিক উইং ভেঙে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আরা সুলতানা বলেন, “বিষয়টি সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না। এখন বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সূত্র জানায়, সোহেল রানা মানিকগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামের হাকিম উদ্দীন (মাস্টার) এর পুত্র।
এ বিষয়ে সোহেল রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন।














