চট্টগ্রাম ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

চকরিয়ায় অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কঠোর বার্তা

শাহ্ ওমর (রাঃ) মাজারঘেঁষা ফসলি জমি ভরাট: আবুল খাইর টৌবাকুর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
  • আপডেট সময় : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শাহ্ ওমর (রাঃ) মাজারের পূর্ব পাশে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু ফেলে ফসলি জমি ভরাট করার সময় আবুল খাইর টৌবাকু কোম্পানিকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল ১১ জানুয়ারি (রবিবার) বিকেল আনুমানিক ৫টার দিকে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) রূপায়ণ দেব সরেজমিনে উপস্থিত হয়ে অবৈধ ভরাটকাজ বন্ধ করেন। এ সময় ঘটনাস্থল থেকে ইব্রাহিম খলিল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল খাইর টৌবাকু কোম্পানির নামে অর্থদণ্ড আরোপ করা হলে জরিমানা আদায়ের পর আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, তামাক চাষ ও সংশ্লিষ্ট কার্যক্রম জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়া সত্ত্বেও প্রভাবশালী এই কোম্পানি কীভাবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি ধ্বংস করছে—এ প্রশ্ন এখন এলাকাবাসীর। তিনি আরও বলেন, “আমাদের উর্বর কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী এই প্রতিষ্ঠান প্রশাসনকে কার্যত উপেক্ষা করে অবৈধভাবে বালু ভরাটের মাধ্যমে ফসলি জমি নষ্ট করে আসছে। এর ফলে এলাকার কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে এবং ঐতিহ্যবাহী শাহ্ ওমর (রাঃ) মাজার এলাকা পরিবেশগত ঝুঁকিতে পড়েছে।
সচেতন মহলের প্রশ্ন, একাধিকবার অভিযোগ ও সতর্কতা থাকার পরও কীভাবে এতদিন এই অবৈধ কার্যক্রম চলতে পারল? শুধু জরিমানা নয়, স্থায়ী উচ্ছেদ ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে ফসলি জমি ধ্বংস ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চকরিয়ায় অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কঠোর বার্তা

শাহ্ ওমর (রাঃ) মাজারঘেঁষা ফসলি জমি ভরাট: আবুল খাইর টৌবাকুর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬