পটিয়ার ইন্দ্রপুল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহীর
পটিয়ার বাইপাস সড়কে বাস–বাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু, সহকারী আহত
- আপডেট সময় : ১০:০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

ফারুকুর রহমান বিনজু |
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে পটিয়া উপজেলার ইন্দ্রপুল এলাকায় বাইপাস সড়কে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চন্দনাইশগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুইজনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এখনো পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, তারা চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট সংলগ্ন কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

















