জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সুপার হিসেবে স্বীকৃতি পেলেন চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: রাঙ্গাবালীতে শ্রেষ্ঠ সুপার নির্বাচিত চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার মুহাম্মদ মুখলেছুর রহমান
- আপডেট সময় : ০৭:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ মোল্লা |
রাঙ্গাবালী,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠদের তালিকায় স্থান করে নিয়েছেন চরমোন্তাজ ইউনিয়নের ঐতিহ্যবাহী চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ মুখলেছুর রহমান।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, মাদ্রাসার সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়ন, পাঠদান কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং শিক্ষা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনায় তাঁর ভূমিকা প্রশংসনীয়।
তাঁর দক্ষ পরিচালনায় মাদ্রাসাটিতে শিক্ষার মানোন্নয়ন ঘটেছে বলে অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা মন্তব্য করেন। তারা মনে করেন, এই অর্জন চরমোন্তাজ ইউনিয়নের শিক্ষা অগ্রগতিতে নতুন প্রেরণা যোগাবে।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ সুপার হিসেবে মুহাম্মদ মুখলেছুর রহমানের এই স্বীকৃতি শুধু প্রতিষ্ঠান নয়, পুরো রাঙ্গাবালী উপজেলার জন্যই গর্বের বিষয় হয়ে উঠেছে।














