চট্টগ্রাম ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

প্রশাসনের নাকের ডগায় অবৈধ মাটি উত্তোলন, স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ

কুমিল্লার গোমতী নদীর দুই তীরে প্রকাশ্যে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও সড়ক

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৬:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা শহরের পাশ দিয়ে প্রবাহিত গোমতী নদীর দুই তীরে চলছে অবাধ ও প্রকাশ্য মাটি লুটের মচ্ছব।শুষ্ক মৌসুমের শুরুতেই আদর্শ সদর উপজেলার পালপাড়া থেকে গোলাবাড়ি পর্যন্ত নদীর তীর কেটে পাওয়ার টিলার ও ট্রাক্টরের মাধ্যমে মাটি উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করছে একটি অসাধু চক্র।

এসব মাটি মূলত ইটভাটা ও বিভিন্ন নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে,আদর্শ সদর উপজেলার নদীর উত্তর তীরে প্রায় পাঁচ কিলোমিটার এবং দক্ষিণ তীরে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে।

নদীর উৎসমুখ কটকবাজার ও গোলাবাড়ি এলাকা থেকে শুরু করে পালপাড়া পীরবাড়ির সামনে পর্যন্ত উভয় তীরেই এই কার্যক্রম চলছে প্রকাশ্যে। এতে গোমতী নদীর তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাঁধসংলগ্ন পাকা সড়কের পিচ উঠে গিয়ে জনসাধারণের চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

নদীর দক্ষিণ তীরে দুর্গাপুর, ভাটপাড়া, পালপাড়া পীরবাড়ি, কাপ্তানবাজার, চানপুর মাস্টারবাড়ি, শালধর ও সামারচর এলাকায় অন্তত ২০টি ট্রাক্টর দিয়ে মাটি তুলতে দেখা গেছে। এসব ট্রাক্টর চলাচলের সুবিধার্থে নদীর বাঁধ কেটে ভেতর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে,যা ভবিষ্যতে বড় ধরনের ভাঙনের আশঙ্কা তৈরি করছে।

অন্যদিকে নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় থাকা পুলিশ ফাঁড়ির সামনেই প্রকাশ্যে মাটি কাটার কাজ চলছে। বৈদ্যুতিক খুঁটির গোড়া, নদীতীরের গাছের নিচ এবং চানপুর বেইলি সেতু ও কাপ্তান বাজারের পশ্চিম অংশ থেকেও মাটি কাটার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, নদীর দুই তীরে অন্তত সাতটি ঘাট দিয়ে নিয়মিত অবৈধভাবে মাটি পাচার করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মাটি লুট চললেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কিংবা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কয়েকজন ট্রাক্টরচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতি ট্রাক্টর মাটি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

স্থানীয় এক মাটি ব্যবসায়ী জানান, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করেই এই অবৈধ ব্যবসা চালানো হচ্ছে।

গোমতী নদীর চর দখল করে কোটি কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. জহিরুল ইসলাম।

স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা পরিচয়ধারী এই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাটি কাটার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি স্থানীয় কিছু বিএনপি নেতার যোগসাজশেও এই কার্যক্রম চালাচ্ছেন বলে দাবি এলাকাবাসীর।

অভিযোগ স্বীকার করে মো. জহিরুল ইসলাম বলেন, ‘নদীর পাড়সংলগ্ন আমার একটি পুকুর আছে, সেখান থেকেই মাটি কাটছি। এতে স্থানীয় নেতা ও প্রশাসনের কিছু লোক জড়িত।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান বলেন, ‘গোমতী নদীর তীর থেকে মাটি বা বালু উত্তোলনের কোনো অনুমতি জেলা প্রশাসন দেয়নি। পাউবোকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে সেনাবাহিনী ও পুলিশের সহায়তা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রশাসনের নাকের ডগায় অবৈধ মাটি উত্তোলন, স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ

কুমিল্লার গোমতী নদীর দুই তীরে প্রকাশ্যে মাটি লুট, ঝুঁকিতে বাঁধ ও সড়ক

আপডেট সময় : ০৬:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬