চট্টগ্রাম ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছমরু মিয়া ও মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ৬০ শিক্ষার্থীর হাতে বৃত্তি প্রদান

ছাতকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

ফজল উদ্দিন
  • আপডেট সময় : ১১:৫৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফজল উদ্দিন | ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে। ছমরু মিয়া ও মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬০ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
মাস্টার আব্দুল লতিফের সভাপতিত্বে এবং গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা আলহাজ্ব আজহার আলী। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও আর্থিক সহায়তা তাদের পড়ালেখায় আরও মনোযোগী করে তোলে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আসকর আলী, সাবেক প্রধান শিক্ষক ও ট্রাস্টের সাধারণ সম্পাদক শংকর শেখর দত্ত, ট্রাস্ট সদস্য এনামুল হক রুবেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছমরু মিয়া ও মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ৬০ শিক্ষার্থীর হাতে বৃত্তি প্রদান

ছাতকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

আপডেট সময় : ১১:৫৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬