চট্টগ্রাম ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজারে লুঙ্গিতে প্যাঁচ লাগা পথচারী ট্রাকের ধাক্কায় নিহত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১১:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ, সোনামসজিদ: রোববার সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজারে ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল কাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদের বালিয়াদিঘী গ্রামের কালু হাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে তিনি মধ্যবাজার এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন।

পার হওয়ার সময় তার লুঙ্গিতে প্যাঁচ লাগার কারণে তিনি পড়ে যান এবং এসময় একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটিকে আটক করে।

শিবগঞ্জ থানার ওসি জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজারে লুঙ্গিতে প্যাঁচ লাগা পথচারী ট্রাকের ধাক্কায় নিহত

আপডেট সময় : ১১:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬