চট্টগ্রাম ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

আজিজনগর স্টেশন এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল শিবু শীলের

চকরিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির গাড়ি চাপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
  • আপডেট সময় : ০৭:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবদুল্লাহ (আল-মামুন) | চকরিয়া,চট্টগ্রামঃ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার আজিজনগর স্টেশন এলাকায় দ্রুতগতির গাড়ির চাপায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে আজিজনগর বাজারসংলগ্ন দোহা ফুডের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি অজ্ঞাত পরিবহনের চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে রাস্তা পার হওয়ার সময় প্রায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের পর চালক গাড়িসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আজিজনগর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন।

পরে পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে।তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানার ফাঁজিল খাঁর হাট শিলপাড়া এলাকার বাসিন্দা সোনারাম শীলের পুত্র শিবু শীল।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আজিজনগর স্টেশন এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল শিবু শীলের

চকরিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির গাড়ি চাপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৭:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬