চট্টগ্রাম ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দুইদিনব্যাপী ধর্মীয় আয়োজনে হাজারো ভক্তের অংশগ্রহণ, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা

রাউজানে তপোবন আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের ৩৩তম উদযাপন অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০৭:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলায় তপোবন আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের ৩৩তম উদযাপন পরিষদ উপলক্ষে দুইদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত ভাবগম্ভীর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমৎ পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ প্রতিষ্ঠিত তপোবন আশ্রম, রাউজানের ব্যবস্থাপনায় রাউজান পৌরসভার সুলতানপুর এলাকায় শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ মন্দির সংলগ্ন প্রাঙ্গণে এ মহাযজ্ঞের আয়োজন করা হয়। এতে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ ভক্ত, শিষ্য ও সাধু-সন্ন্যাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

দুইদিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গুরুপূজা, বিশ্বমঙ্গল প্রার্থনা, হোমগীতাযজ্ঞের শুভ অধিবাস, মাতৃদেবীর ঘটস্থাপন, শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের শুভারম্ভ, দীক্ষাদান, অন্নপ্রসাদ ও মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মতি লাল দাশ। হোমগীতা যজ্ঞ পরিচালনা করেন শ্রীমৎ রবীন্দ্র ব্রহ্মচারী। গীতাপাঠ পরিচালনায় ছিলেন বেতার ও টেলিভিশন শিল্পী অঞ্জন কুমার দাশ। গীতাপাঠ পরিবেশন করেন কৃষাণ দাশ ও গণেশ দাশ।

এতে উপস্থিত ছিলেন তপোবন আশ্রম রাউজান উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাশ, সাধারণ সম্পাদক শিবু ধর, অর্থ সম্পাদক প্রদীপ ধর, নির্বাহী সদস্য নিতাই ধর, মৃদুল দে, রতন কর্মকারসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। পাশাপাশি তপোবন আশ্রমের বিভিন্ন শাখার ভক্তবৃন্দ ও সাধু-সন্ন্যাসীগণ অংশগ্রহণ করেন।

ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা মানবজীবনের প্রকৃত পথনির্দেশক গ্রন্থ। গীতার শিক্ষা মানুষের নৈতিকতা, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। বর্তমান সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণ অত্যন্ত প্রয়োজন।

গীতাহোমযজ্ঞের মাধ্যমে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আয়োজকরা জানান, শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজের আদর্শ ও দর্শন অনুসরণ করে প্রতি বছর নিয়মিতভাবে এই গীতাহোমযজ্ঞ আয়োজন করা হয়ে আসছে।
শেষপর্যায়ে বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ ও ভক্তসমাবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের ৩৩তম উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুইদিনব্যাপী ধর্মীয় আয়োজনে হাজারো ভক্তের অংশগ্রহণ, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা

রাউজানে তপোবন আশ্রমের উদ্যোগে শ্রী শ্রী গীতাহোমযজ্ঞের ৩৩তম উদযাপন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬