চট্টগ্রাম ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

পুলিশের বিশেষ অভিযানে এক মাসে মাদক, অস্ত্র ও ডাকাতি প্রতিরোধে বড় সাফল্য

কুমিল্লায় এক মাসে পুলিশের অভিযানে ১,৩৮২ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি

এ.কে. পলাশ
  • আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে. পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় গত এক মাসে জেলা পুলিশের টানা অভিযানে বিভিন্ন মামলায় ১ হাজার ৩৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় ডিবি পুলিশসহ জেলার সব থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ১৮৫ জন, ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে ৪২৬ জন, ডাকাতি মামলায় ২১ জন এবং নিয়মিত বিভিন্ন মামলায় ৭৫০ জন আসামি রয়েছেন।

অভিযানকালে পুলিশ ৮০১ কেজি গাঁজা, ৪৫ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপ, একটি বাস, দুটি ট্রাক ও দুটি সিএনজি জব্দ করা হয়।

ডাকাতি দমনে পরিচালিত অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি পিকআপ ও একটি ট্রাক জব্দ করা হয়। একই সঙ্গে ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার এবং এক কৃষকের আটটি গরু উদ্ধার করা হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে তিনটি বিদেশি পিস্তলসহ মোট চারটি পিস্তল, চারটি এলজি, একটি পাইপ গান, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পুলিশের বিশেষ অভিযানে এক মাসে মাদক, অস্ত্র ও ডাকাতি প্রতিরোধে বড় সাফল্য

কুমিল্লায় এক মাসে পুলিশের অভিযানে ১,৩৮২ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি

আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬